সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৩:০৫:১২

79
  • কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

কিশোরগঞ্জ: নিকলী উপজেলায় বজ্রপাতে মতিউর রহমান নামে এক কৃষক নিহত হয়েছে। রোববার (১০ মে) বিকাল ৪টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি বড়বান হাওরে এ ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ডুবি গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে।

সিংপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিন জানান, সকাল থেকেই মতিউর রহমান ডুবি এলাকার বড়বান হাওরে খলায় ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। দুপুরেও অনেকের সাথে তার কথা হয়েছে। বিকালে খলায় কাজ করার সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তিনি এতে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাকে খলায় পড়ে থাকতে দেখে উদ্ধার করলে তিনি মৃত বলে নিশ্চিত হন।

তিনি আরও বলেন, নিহত মতিউর রহমানের মরদেহ বর্তমানে তার বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল স্বজনেরা ঢাকা থেকে ফেরার পর জানাজা শেষে তাকে দাফন করা হবে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers