সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

রাজশাহী প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৩:০৬:৩৬

9K
  • ছবি: নিউজজি

রাজশাহী: মতিহার থানার কাজলা এলাকায় তুষার নামে এক যুবককে গাছে বেঁধে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (১০ মে) ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন্দের ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নির্যাতনের শিকার তুষার মতিহার থানা এলাকার কাজলার বাসিন্দা এবং নাজিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার এলাকায় চুরির অভিযোগে পরিচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চুরির সন্দেহে তুষারকে আটক করে কয়েকজন যুবক একটি গাছের সাথে বেঁধে রাখে। এরপর প্রকাশ্যে তাকে মারধর, শারীরিক নির্যাতন ও অপমান করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সাথে বাঁধা অবস্থায় তুষারকে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছে। ভিডিওতে দেখা যায়, দুই যুবক মিলে তাকে অন্তত ১৪টি আঘাত করে। এর মধ্যে ১৩টি আঘাত তার শরীরের নিচের অংশে করা হয়, যাতে গুরুতর জখম হন তিনি। মারধরের একপর্যায়ে তুষার “হৃদয় ভাইয়া, হৃদয় ভাইয়া” বলে চিৎকার করে আকুতি জানালেও অভিযুক্তদের মন গলাতে পারেনি তুষার।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নেটিজেনরা কমেন্টে বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers