সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, ইরামতী খাড়ীতে হচ্ছে ৪০ মিটার সেতু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৫:৪২:৫১

90
  • দীর্ঘদিনের অপেক্ষার অবসান, ইরামতী খাড়ীতে হচ্ছে ৪০ মিটার সেতু

বগুড়া:  বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইরামতী খাড়ীর উপর ভূইপুর-মথুরাপুর সংযোগ সড়কে ৪০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতুর অনুমোদনে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ মে), সকালে সরেজমিনে দেখা যায়, বর্ষা মৌসুমে ইরামতী খাড়ীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভূঁইপুর ও মথুরাপুর এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ত। এতে চরম ভোগান্তিতে পড়তেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। বাধ্য হয়ে তাদের অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হতো, যার ফলে সময় ও অর্থ দুটোরই অপচয় হতো।

এলাকাবাসী দীর্ঘদিন ধরে খাড়ীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে এলজিইডির অনুমোদনের মাধ্যমে সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে গেল।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক বলেন, “ইরামতী খাড়ীর উপর ৪০ মিটার সেতুর অনুমোদন পাওয়া গেছে। এটি বাস্তবায়িত হলে দুই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন ঘটবে।”

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। সেতুটি বাস্তবায়িত হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মনে করছেন তারা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers