সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৫:৫৭:৫২

165
  • ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জ: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে কিশোরগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের কাচারী বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মিজ সোহানা নাসরিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সহনীয় রাখতে এবং ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, এ কর্মসূচির আওতায় সদর উপজেলায় প্রায় ৪ হাজার নিম্ন আয়ের মানুষ টিসিবির পণ্য সংগ্রহের সুযোগ পাবেন।

প্রতিটি প্যাকেজে থাকছে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ডাল এবং ১ কেজি চিনি। এসব পণ্যের নির্ধারিত মূল্য যথাক্রমে ২৬০ টাকা, ১৪০ টাকা এবং ৮০ টাকা। অর্থাৎ মোট ৪৮০ টাকায় একজন ক্রেতা পুরো প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন। বাজারদরের তুলনায় কম মূল্যে এ সব পণ্য পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান উপস্থিত ক্রেতারা।

জেলা প্রশাসক আরও বলেন, টিসিবির এ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়াসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers