সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

‘পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও উন্নয়নের মূলধারায় আনতে কাজ করবে সরকার’

খাগড়াছড়ি প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৭:০২:০৭

154
  • ‘পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও উন্নয়নের মূলধারায় আনতে কাজ করবে সরকার’

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা, জনসেবার মান বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ।

সোমবার (১১ মে) অনুষ্ঠিত এ সভায় পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও ‘জিরো টলারেন্স’-এর আওতায় নিয়ে আসতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সকল কর্মকর্তাকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলের কোনো সম্প্রদায় যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সে বিষয়ে সরকার বিশেষভাবে সচেতন। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হবে বলেও জানান তিনি।

সভায় পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতের বিপুল সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশি পর্যটক আকর্ষণ, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে পর্যটন খাতকে গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এসময় দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের আশ্বাস দেন তিনি। পাশাপাশি চাষযোগ্য জমির স্বল্পতার কারণে পাহাড়ি এলাকার মানুষের দারিদ্র্য বিমোচনে কৃষি ও অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

খাগড়াছড়িতে ‘হেডম্যান অফিস’নির্মাণের বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বাস্তব পরিস্থিতি, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানের আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বৈষম্যহীন, সমৃদ্ধ ও আধুনিক পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই।”একই সঙ্গে তিনি কর্মকর্তাদের জনবান্ধব মনোভাব নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers