সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

সাভারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাভার প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৮:১২:১৬

184
  • সাভারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাভার: সাভারে নৃত্যশিল্পী ফিরোজ আহমেদকে ধর্ষণের ও প্রতারণা করে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রেমিক বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ভুক্তভোগী ফিরোজ আহমেদ সাভার শিশু একাডেমি ও শিল্পকলার নৃত্য শিল্পী। অপরদিকে গ্রেপ্তারকৃত বিপ্লব হোসেন রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।

ভুক্তভোগী ফিরোজ আহমেদ জানান, বিপ্লব হোসেনের সাথে তার ১৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে তাকে বিয়ের আশ্বাস দিয়ে ভারত থেকে লিঙ্গ পরিবর্তন করান প্রেমিক বিপ্লব হোসেন। পরে ভারতে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে শোনেন তার প্রেমিক প্রতারণা করে নতুন করে বিয়ে করেছেন।

এছাড়া লিঙ্গ পরিবর্তন করার আগে তার কাছ থেকে বিয়ের আশ্বাসে এগ্রিমেন্ট করে ৩০ লক্ষ টাকাও হাতিয়ে নেন। ভুক্তভোগী ফিরোজ আহমেদ সাভারের গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। গত ৬ মে ফিরোজ আহমেদের বাসায় বিপ্লব হোসেন জোরপূর্বক প্রবেশ করে তাকে বলাৎকার করেন ও হত্যার হুমকি দেন।

এ ঘটনায় বিপ্লবকে প্রধান আসামি ও শান্ত পান্ডে সহ অজ্ঞাত কয়েকজনের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে আজ ভোররাতে বিপ্লবের রাজশাহীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, আসামিকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers