সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

কাজিপুরে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১১ মে, ২০২৬, ১৯:০৭:৫৪

145
  • কাজিপুরে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ মে) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

বহিষ্কৃত ওই দুই নেতা হলেন, উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সামিউল বারী সাকি ও সাধারণ সম্পাদক রোমান রানা শুভ।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ বহিষ্কারাদেশ বহাল থাকবে।’

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers