সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষ্যে বরিশালে কেক কাটা ও আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি: ১১ মে, ২০২৬, ১৯:১৪:২৮

224
  • এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষ্যে বরিশালে কেক কাটা ও আলোচনা সভা

বরিশাল: নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর বরিশালে উদ্বোধনী আনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১১ মে) সকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রথমে আলোচনাসভা ও পরে কেক কাটা হয়।

এশিয়া পোস্টের বরিশালের ব্যুরো প্রধান শাকিল মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার,  বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশালের সিনিয়র তথ্য কর্মকর্তা আহসান কবির,  বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা পুলিশের অফিসার সাইদুর রহমান, বরিশাল জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ (বাবলু), ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা অ্যাডভোকেট নাসির সহ এনসিপি,গন অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন ও সাংবাদিক  নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি এশিয়া পোস্ট এর মঙ্গল কামনা করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers