সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

টাঙ্গাইলে সার বোঝাই ট্রাক উল্টে অটো রিকশার চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি ১১ মে, ২০২৬, ২০:১৯:১৫

134
  • টাঙ্গাইলে সার বোঝাই ট্রাক উল্টে অটো রিকশার চালক নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলে সার বোঝাই একটি ট্রাক উল্টে নিমাই ঘোষ (৫০) নামের এক অটো রিকশার চালক নিহত হয়েছে। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনারসেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নিমাই ঘোষ টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার শিবপুর গ্রামের কানাই ঘোষের ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের উত্তর বঙ্গমুখী সার্ভিসলেনে দ্রুত গতিতে একটি সার বোঝাই ট্রাক চলছিল। এ সময় উল্টো পথে একটি অটো রিকশা সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই ট্রাকটি উল্টে যায়। অটো রিকশার ওপর পড়লে এতে অটোরিকশা চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, বিকেল ৫ টায় মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় অটো রিকশার চালকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers