সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

মাদারীপুরে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি ১১ মে, ২০২৬, ২০:৪২:২৭

90
  • মাদারীপুরে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর: মাদারীপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ।

মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, ক্রীড়া শিক্ষক নামজুল হোসেনসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, আছমত আলী খান উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুল, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, কুলপুদ্দি উচ্চ বিদ্যালয় এবং আলজাবির উচ্চ বিদ্যালয়। খেলায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ রানার্স আপ এবং ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers