সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ভাইকে হত্যার অভিযোগ

নিউজজি ডেস্ক ১২ মে, ২০২৬, ১৩:২৩:০৯

97
  • সংগৃহীত

ঢাকা: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ভাইকে হত্যার অভিযোগ উঠেছে সাকিব ও সাদিকুল নামে ২ যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই তারা পলাতক। নিহতরা হলেন- মণ্ডলপাড়ার শহিদুল ইসলাম দুলু ও তার ছেলে কাবিল।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত কাবিল শহিদুল ইসলামের বড় স্ত্রীর ছেলে। আর পলাতক সাকিব ও সাদিকুল ছোট স্ত্রীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহিদুল ইসলামের দুই স্ত্রী। দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর শহিদুই ইসলাম দুই পরিবারকে সমানভাবে জমি বণ্টন করে দেন। কয়েকদিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ দাবি করছিল ছোট স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।

মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতে এ নিয়ে শহিদুল ইসলাম ও কাবিলের সাথে সাকিব ও সাদিকুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লোহার রড দিয়ে শহিদুল ইসলাম ও কাবিলকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। আর স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক কাবিলকে মৃত ঘোষণা করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনার পর থেকে ঘাতক দুই ভাই পলাতক। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers