সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নিউজজি ডেস্ক ১২ মে, ২০২৬, ১৫:৪১:১৫

72
  • ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১ হাজার ১০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৮৭ জন।

সবশেষ গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। বাকি ৬ জন হাম উপসর্গ নিয়ে মারা গেছে।

১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জন নিশ্চিত রোগী এবং ৩৫৬ জন সন্দেহজনক রোগীসহ মোট ৪২৪ জনের মৃত্যু হয়েছে।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers