সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

ছাত্র রাজনীতির নতুন ধারা বিনির্মাণের প্রত্যাশা জাতীয় ছাত্রশক্তির

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ১২ মে, ২০২৬, ১৮:৪৬:২৮

106
  • ছাত্র রাজনীতির নতুন ধারা বিনির্মাণের প্রত্যাশা জাতীয় ছাত্রশক্তির

কক্সবাজার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ‘কক্সবাজার সরকারি কলেজ’ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। ১২ মে (মঙ্গলবার) সংগঠনের কক্সবাজার জেলা কমিটি  আগামী ১ বছরের জন্য এ শাখা অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে রুবায়েত মোহাম্মদ আদেল কে আহবায়ক, ইরতেজা মোহাম্মদ তানহা কে সদস্য সচিব এবং নুরুল ইসলাম নুরুকে মুখ্য সংগঠক নির্বাচিত করা হয়। অনুমোদিত কমিটির আহ্বায়ক আদেল ও সদস্য সচিব তানহা- এ দু’জনই হচ্ছেন ঈদগাঁওর পরিচিত মুখ। আর মুখ্য সংগঠক নুরু হচ্ছেন  রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা।

অনুমোদন সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা আহ্বায়ক এস, এম আতহার সাকিফ, কক্সবাজার কমিটির সদস্য সচিব যায়েদ বিন আমান এবং কক্সবাজার জেলার মুখ্য সংগঠক আশফিক রহমান।

শিক্ষা, ঐক্য এবং  মুক্তি- স্লোগানে দীর্ঘদিন যাবৎ এ ছাত্র সংগঠনটি জেলার এ ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের অধিকার ও দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে ।

অনুমোদিত কমিটির আহবায়ক রুবায়েত আদেল জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নতুন ধারা বিনির্মাণ, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষা,  অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কলেজে শিক্ষার বিদ্যমান সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখা এবং ছাত্রদের অধিকার আদায়ে  অনন্য ভুমিকা পালনে সচেষ্ট থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers