সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

রান্নাঘরে ফনা তুলে বসেছিল প্রাণঘাতী কোবরা

মৌলভীবাজার প্রতিনিধি ১২ মে, ২০২৬, ১৮:৫৭:০৩

173
  • রান্নাঘরে ফনা তুলে বসেছিল প্রাণঘাতী কোবরা

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউনিয়নের  জানাউরা গ্রামে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার (১২ মে) দুপুরে জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাসায় রান্নাঘর পরিষ্কার করার সময় বাড়ির মহিলারা দেখতে পান একটি বিষধর কোবরা সাপ ফনা তোলে বসে আছে।

সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন মহিলারা। তাদের চিৎকার শোনে তারেক আহমেদ গিয়ে দেখেন সাপটি ফনা তোলে অদ্ভুত শব্দ করছে। পরে তিনি কুচা দিয়ে সাপটিকে মারার চেষ্টা করলে সাপটি হিংস্র হয়ে তার দিকে তেড়ে আসে। পরে তিনি গণমাধ্যমকর্মী  আল আমিনকে বিষয়টি জানান। আলামিনের মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে এবং  অক্ষত অবস্থায় উদ্ধার করেন।  সজল দেব জানান, এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়।

দীর্ঘ ২০ মিনিট চেষ্টা করে সাপটিকে উদ্ধার করি। হয়। পরবর্তীতে উদ্ধারকৃত কোবরা সাপটি শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers