সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রবেশ তোরণ ভিত্তি প্রস্তর স্থাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি ১২ মে, ২০২৬, ১৯:০৬:১৪

164
  • ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রবেশ তোরণ ভিত্তি প্রস্তর স্থাপন

কিশোরগঞ্জ: ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেছে কিশোরগঞ্জ জেলা পরিষদ।

মঙ্গলবার (১২ মে) বিকাল ৩টায় মাঠের প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্বে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, প্রবেশ তোরণ নির্মাণের পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ মাঠের দ্বিতল অংশে টাইলস স্থাপন এবং বৃষ্টি প্রতিরোধক ছাউনি নির্মাণের কাজও হাতে নিয়েছে জেলা পরিষদ। এসব কাজের জন্য মোট ১৫ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে টাইলস ও ছাউনির কাজে যথাক্রমে ৮ লাখ ও ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মাঠের যেসব স্থানে সীমানা প্রাচীর ভেঙে গেছে, সেসব স্থানেও নতুন করে প্রাচীর নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল আরো বলেন, এছাড়াও মাঠের পানি নিষ্কাশনের জন্য ট্রেনেজ ব্যবস্থা সহ আরো উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোলাকিয়া মাঠের ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক মো. রমজান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ , মো. আলমগীর হোসেন তালুকদার আমীর ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ , সাইফুল ইসলাম ভিপি সুমন সাবেক করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান , সমাজসেবক মাসূদুল হাসান, মোহাম্মদ উল্লাহ জামী সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম কিশোরগঞ্জ , অভি চৌধুরী সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ, ইকরাম হোসেন সাংগঠনিক সম্পাদক এনসিপি কিশোরগঞ্জ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন কর্মকাণ্ডকে স্বাগত জানান এবং মাঠটির ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে দোয়া করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers