সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

দুপচাঁচিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১২ মে, ২০২৬, ২০:০০:৪০

115
  • দুপচাঁচিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতারণা মামলায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) অভিযান চালিয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও প্রতারণার অভিযোগ তদন্তাধীন ছিল। মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ ওঠে। গ্রেপ্তারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম মোজাফফর রহমান টিটুর স্বাক্ষর জাল করে এক লাখ টাকা উত্তোলন এবং বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী আইনগতব্যবস্থা  প্রক্রিয়াধীন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers