সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু আরও ৭

নিউজজি ডেস্ক ১৪ মে, ২০২৬, ১৬:৩২:৫৭

82
  • ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু আরও ৭

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জনের শরীরে এই রোগের লক্ষণ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা বিভাগে হামজনিত উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আরও ১ জন করে মোট ২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ঢাকায় হাম আক্রান্ত হয়ে আলাদাভাবে আরও একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩৬৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৪ হাজার ৪১৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৩০৫ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩৯ হাজার ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৪ হাজার ৯৬৮ জন ছাড়পত্র পেয়েছেন।

নিউজজি/এস আর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers