সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় “গোল্ডকাপ” ফুটবল টুর্নামেন্ট

নিউজজি ডেস্ক ১৪ মে, ২০২৬, ১৮:৪৯:৫৪

88
  • জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় “গোল্ডকাপ” ফুটবল টুর্নামেন্ট

ঢাকা: বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে করিমগঞ্জ উপজেলা ও হোসেনপুর উপজেলার দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে করিমগঞ্জ উপজেলা ৫-২ গোলে হোসেনপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বালক বিভাগের ফাইনালে করিমগঞ্জ উপজেলার নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিশোরগঞ্জ সদর উপজেলার কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়। টাইব্রেকারে কিশোরগঞ্জ সদর উপজেলা ৪-১ গোলে করিমগঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। খেলাকে ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন জেসমিন আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), মোঃ শফিকুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,  জুয়েল আশরাফ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়াও সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার সহ শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে সুন্দর ইতি টানতে সর্বোচ্চ দায়িত্ব পালন করেন ম্যাচ কমিশনার শফিকুল ইসলাম সুরুজ।

এছাড়া বালক বিভাগের প্রধান রেফারির দায়িত্ব পালন করেন নিপেল হাসান। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কাশেম ও জামাল উদ্দিন। বালিকা বিভাগের খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আল মামুন। সহকারী রেফারি ছিলেন শামীম খান ও সাইফুজ্জামান নয়ন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers