সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৪ মে, ২০২৬, ২০:০৮:০২

78
  • ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনসহ উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, আধুনিক ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে নতুন ইউনিয়ন ভূমি অফিস ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers