সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

কোটালীপাড়ায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ১৪ মে, ২০২৬, ২০:৩৩:১৬

97
  • কোটালীপাড়ায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান ও চাল ন্যায্যমূল্যে সরাসরি সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে কোটালীপাড়া উপজেলা খাদ্যগুদাম চত্বরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রামের কৃষক স্বপন বিশ্বাসের ২ টন ধান সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মণ্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদার, খাদ্যগুদাম কর্মকর্তা প্রভু চন্দ্র রাজভর, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, মানিকুজ্জামান হাওলাদার, সাইদুর রহমান, সলেমান শেখ, কাজী অমিত মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, কৃষক ও মিলাররা।

সরকারের খাদ্যবান্ধব এ কর্মসূচিকে কৃষকের জন্য স্বস্তির উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এসএম জিলানী বলেন, কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকের ঘাম ও শ্রমের বিনিময়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তাই কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক তার পরিশ্রমের প্রকৃত মূল্য পাবেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় মাঠপর্যায়ে কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষকরা যেন ধান বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তিনি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার বলেন, চলতি বোরো মৌসুমে কোটালীপাড়া উপজেলায় প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে মোট ২হজার ৯`শ ৭০ টন ধান সংগ্রহ করা হবে।

পাশাপাশি প্রতি কেজি চাল ৪৮ টাকা দরে মিলারদের কাছ থেকে ২৪২ টন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

অনুষ্ঠানশেষে খাদ্য গুদাম চত্তরে আম গাছের চারা রোপন করেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers