সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

চাঁদ দেখা সাপেক্ষে দুই দিনের ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে

নিউজজি ডেস্ক ১৮ মে, ২০২৬, ১০:১৪:৩৫

134
  • সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ মে ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঈদের দিন দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল না করায় দুই দিনের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভর করে বিক্রি করা হবে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা সাপেক্ষে ছাড়া হবে। যদি ২৮ মে ঈদুল আজহার দিন নির্ধারিত হয়, তাহলে ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ঘোষণার পরই অনলাইনে পাওয়া যাবে।

এদিকে, ঈদের আগে ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি করা হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট।

ঈদ ফেরত যাত্রার ক্ষেত্রে ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি করা হবে যথাক্রমে ৩১ মে, ১, ২, ৩ ও ৪ জুন যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers