সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতার পাতানো ফাঁদে ছাত্রদল

নিউজজি প্রতিবেদক ১৮ মে, ২০২৬, ১২:৪৭:৩১

57
  • সংগৃহীত

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে পড়েছে মদিনাতুল উলুম মডেল ইনঃ বালক (এম এ) কামিল মাদ্রাসার ছাত্রদল।

অভিযোগ রয়েছে, সারফুল ইসলাম সাবেক ছাত্রলীগ নেতা ৫ আগস্টের পর তিনি শিবিরের সাথে সখ্যতা তৈরি করে ছাত্রদলকে চাপে ফেলতে বিভিন্ন নাটক তৈরি করেন। সম্প্রতি তার এমন নাটকীয় বোলিং এর শিকার হয়েছেন এই ইউনিট ছাত্রদলের সভাপতি মাসুদ আহমেদ। যদিও সারফুল ইসলামের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গড়ে তুলেছেন যেটা বলে মনে করছেন এই ইউনিট ছাত্রদলের বিভিন্ন শ্রেণীর নেতা কর্মীরা।

এসব বিষয়ে জানতে চাইলে সারফুল ইসলামের সম্প্রতি একটি গণমাধ্যমে মিথ্যা ব্যাখ্যা পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত থাকা মদিনাতুল উলুম মডেল ইনঃ বালক (এম এ) কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী আনিসুর ইসলাম বলেন, সারফুল যে অভিযোগ করছে সেটা সঠিক নয় তিনি বিভিন্ন সময় পরীক্ষা দেয়া থেকে শুরু করে নানান ভাবে ছাত্রছাত্রীদের হয়রানি করেন এবং টাকার বিনিময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ধরনের অপকর্মের জড়িত। তার এসবের প্রতিবাদ জানালে তিনি মাসুদের বিরুদ্ধে কথিত অভিযোগ দায়ের করেন।

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ আর এক শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, মাসুদ ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ সেটি মিথ্যা এবং ভিত্তিহীন কেউ ভিডিও অভিযোগ করলেই সেটা সঠিক হল। ওই সময় তিনি ঘটনাস্থলে ছিল কি না সেটাও জানা দরকার যদিও সারফুল ইসলাম সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। সাধারণ শিক্ষার্থীকে তিনি অনেক হয়রানি করেছেন সাধারণ শিক্ষার্থীরা তার উপর বিক্ষুব্ধ।

সরাসরি এই ঘটনা জানতে মদিনাতুল উলুম মডেল ইনঃ বালক (এম এ) কামিল মাদ্রাসার একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা সারফুল ইসলাম যে অভিযোগ করেছে সেটি মিথ্যা এবং ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যে হয়তো মাসুদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে তিনি। তিনি একটি রাজনৈতিক দলের অসাধু উদ্দেশ্য সফল করতে এমন পদক্ষেপ নিয়েছে যেটা বিভিন্ন মহলে বহুল আলোচিত।

এসব বিষয়ে সারফুল ইসলাম জানিয়েছেন, 'ঘটনাটা একটু ব্যতিক্রম'।

এই বিষয়ে জানতে চাইলে মদিনাতুল উলুম মডেল ইনঃ বালক (এম এ) কামিল মাদ্রাসার ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসিবুর রহমান জিয়া জানান, ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের অভিযোগ সম্পূর্ণ ভিত্তা এবং ভিত্তিহীন সে একটি অরাজনৈতিক অর্থাৎ গুপ্তদের অসাধু উদ্দেশ্য বাস্তবায়ন করতে এমন অভিযোগ করছে যেটা ভিত্তিহীন।

এই বিষয়ে এই ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম জানান, সারফুল ইসলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কথা বলে বিভিন্ন অপকর্ম ক্যাম্পাসে করেছে তার প্রতি অনেকেই বিক্ষুব্ধ। ছাত্রদল নিয়ে বিভিন্ন নাটক তৈরি করছে সে যেসব অভিযোগ করেছে সেটা ভিত্তিহীন অন্যদের সাথে সমস্যা ছাত্রদলের উপর চালিয়ে দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা সারফুল ইসলাম এর আগে সাবেক ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তার বিভিন্ন ছবি আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহর হামলাকারী মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ শেখের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। তিনি জিয়া পরিবারকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আজেবাজে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার প্রতি ছাত্র-জনতাও বিক্ষুব্ধ ছিল। সারফুল ইসলামের বিরুদ্ধে অনেকেই অতিষ্ঠ এবং এর আগেও তিনি একাধিক অভিযোগ করেছেন বিভিন্ন ছাত্র নেতাদের নিয়ে যদিও সেগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

তেজগাঁও থানা পুলিশের খোঁজ নিয়ে জানা যায়, এর আগে সারফুল ইসলাম বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি নির্দেশনা দিয়েছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers