সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজজি ডেস্ক ১৮ মে, ২০২৬, ১২:৫৬:৩২

69
  • সংগৃহীত

ঢাকা: শহিদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, ৩০ মে সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বেলা ১১টায় দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

৩১ মে দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে কাপড় ও চাল বিতরণ করা হবে। একই ধরনের কর্মসূচি সারাদেশেও পালিত হবে।

তিনি বরেন, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্যে ওলামা দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদল মিলাদ মাহফিলের আয়োজন করবে। যুবদল ১০টি বিভাগে আলোচনা সভা করবে। স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলও আলোচনা সভার আয়োজন করবে।

নেতাকর্মীদের উদ্দেশে কড়া নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো আয়োজন করা যাবে না। রাস্তা আটকিয়ে সভা-সমাবেশ না করে খোলা জায়গায় কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers