সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ১৮ মে, ২০২৬, ১৭:৫৪:৫০

181
  • র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ: শ্রীনগরে র‌্যাবের অভিযানে শয়ন মন্ডল (৪২) নামে একজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে। সোমবার সকালের দিকে উপজেলার হাঁসাড়া বাজার এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করেন র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর (ভাগ্যকুল) ক্যাম্পেরে র‌্যাব সদস্যরা।

শয়ন মন্ডল শ্রীনগর সদর এলাকার ব্রজের পাড়ার শ্রী শ্যামল মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকের মামলা রয়েছে। মামলা নং-২৮ (০৮) ২৩। র‌্যাব-১০ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে। র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার হাঁসাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি শয়নকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers