মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

দেশ

সিংড়ায় দুই মিষ্টি দোকানিকে অর্থদণ্ড

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৮ মে, ২০২৬, ১৮:০৯:২৮

86
  • সিংড়ায় দুই মিষ্টি দোকানিকে অর্থদণ্ড

নাটোর: নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা ও ওজন মাপার যন্ত্র নবায়ন না থাকায় দুই মিষ্টির দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

আজ সোমবার (১৮ মে) বেলা ১১টায় সিংড়া পৌর শহরের থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী নয়ন হালদারকে ৫ হাজার টাকা এবং ওজন মাপার যন্ত্র নবায়ন না থাকায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী তপন কুমার হালদারকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারের মালিক ও ৪৭ ধারায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারের মালিককে অর্থদণ্ডাদেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers