সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে বিদ্যুৎ জেনারেটর সংযোগ বিচ্ছিন্ন

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি ১৮ মে, ২০২৬, ১৯:৩৭:৫৭

82
  • ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে বিদ্যুৎ জেনারেটর সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে টানা নয় দিন ধরে বিদ্যুৎ ও জেনারেটর সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

বিদ্যুৎ সংযোগ সচলের দাবিতে আজ সোমবার (১৮ মে) দুপুর দুইটার  দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এ সময় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

ব্যবসায়ীরা জানান, ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারটি চার ভাইয়ের যৌথ মালিকানায় পরিচালিত হয়ে আসছে। তবে মালিকানা নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে নানা জটিলতা চলছিল। এরই ধারাবাহিকতায় গত নয় দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

তাদের অভিযোগ, সামনে ঈদকে কেন্দ্র করে ব্যবসার গুরুত্বপূর্ণ সময় চললেও অন্ধকারে দোকান পরিচালনা করতে হচ্ছে। এতে ক্রেতা কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।

একাধিক ব্যবসায়ী বলেন, “ঈদের আগে দোকান বন্ধ থাকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল কিছু সময়ের জন্য জেনারেটর চালু করা হলেও আজ সকাল থেকে সেটিও বন্ধ রয়েছে। অন্ধকার পরিবেশে ক্রেতারা দোকানে আসতে চাইছেন না।”

মার্কেটে আসা কয়েকজন ক্রেতা বলেন, “বিদ্যুৎ ও জেনারেটর কোনোটিই নেই। পুরো মার্কেট অন্ধকার হয়ে আছে। দ্রুত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।”

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers