মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

দেশ

চোরাইকৃত মালামালসহ হত্যা-মামলার আসামি গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ১৮ মে, ২০২৬, ২০:৫৭:১৩

157
  • চোরাইকৃত মালামালসহ হত্যা-মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ: শ্রীনগরে পুলিশের অভিযানে চোরাইকৃত বাইসাইকেল ও টেবিলফ্যানসহ হত্যা মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হয়েছে। আসামির নাম মো. সাগর (৩০)।  

সে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সোমবার সকালের দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের যশুরগাঁও বাইপাশ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আসামী সাগরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় মামলা রয়েছে। সে ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

শ্রীনগর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers