মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

দেশ

গেন্ডারিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

নিউজজি ডেস্ক ১৯ মে, ২০২৬, ১৩:১৬:২৯

56
  • সংগৃহীত

ঢাকা: গেন্ডারিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ সিয়াম। মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত সিয়াম পল্টনের একটি ট্রাভেলস প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই পিন্টু জানায়, তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালান। রাত ৩টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান, ছোট ভাই সিয়াম রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তবে কে বা কারা তার ভাইকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেনি।

গেন্ডারিয়ার কে বি রোড লোহারপুল এলাকায় তারা থাকতেন। বাবার নাম মন্টু মিয়া। সিয়াম ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সিয়ামের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers