সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি ১৯ মে, ২০২৬, ১৫:৪৮:৫৬

107
  • ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় দুইটি রেস্তোরাঁকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ১৮ মে  কালীগঞ্জ বাজারের বিভিন্ন খাবারের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

​আদালত সূত্রে জানা যায়, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক অসঙ্গতি পাওয়ায় দুইটি মামলা দায়ের করে সর্বমোট দশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

​দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাজধানী হোটেলের মালিক আজিম উদ্দিনের পুত্র  আলম মিয়াকে পাঁচ হাজার টাকা এবং মৃত আমিন উদ্দিনের পুত্র হোটেলের মালিক ওসমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান চলাকালে কোনো ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়নি। মামলায় রাষ্ট্র প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে এবং আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ ও আইন শৃঙ্খলা।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers