সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

কিশোরগঞ্জে পিকআপ - টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি ১৯ মে, ২০২৬, ২০:১৬:৫৫

81
  • কিশোরগঞ্জে পিকআপ - টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে গরুবাহী পিক-আপ ও টমটমের সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব হাইওয়ে সড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে গরুবর্তী পিকআপ এবং টমটমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনা স্থলেই রাজিব (৩৫) নামের পিজআপ ড্রাইভার তৎখনাত মারা যান। নিহতের বাড়ি জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর গ্রামে।

এ সময় পিকআপে থাকা  তিন ব্যবসায়ী মারাত্মক হলে তাদেরকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে গরুবাহী পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এ সময় পিকআপে থাকা তিনটি গরু মারাত্মক জখমপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন গরু তিনটিকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলে।

এ বিষয়ে কটিয়াদি থানা হাইওয়ে থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, দূর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers