সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

‘আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র’

নিউজজি ডেস্ক ২০ মে, ২০২৬, ১০:৪৩:৪৩

69
  • সংগৃহীত

ঢাকা: দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) দেওয়া বার্তায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ গঠনে এই বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধে শহীদ ৬৭০ জন সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তাদের কার্যক্রমও প্রশংসনীয় ছিল বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে এবং একটি স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ার পথে এই বাহিনী গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, গ্রামীণ পর্যায়ে নিরাপত্তা, উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি অর্থনীতি ও সামাজিক সেবায় আনসার-ভিডিপির বিশাল নেটওয়ার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগ একটি উৎপাদনমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেষে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দেশ গঠনে তাদের অবিচল ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers