সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

গাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

নিউজজি ডেস্ক ২০ মে, ২০২৬, ১১:১৫:৩১

123
  • সংগৃহীত

ঢাকা: গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে আনসার ও ভিডিপি একাডেমিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত বাহিনীটির এ বার্ষিক আয়োজনকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সকালে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।

এ সময় বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করেন। জাতীয় সমাবেশকে কেন্দ্র করে একাডেমি প্রাঙ্গণে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর সফরসূচিতে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers