মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

দেশ

আমতলীতে সেপটিক ট্যাংক নেমে ২ শ্রমিক নিহত

নিউজজি ডেস্ক ৩ জুন, ২০২৬, ১৫:৩০:২২

57
  • আমতলীতে সেপটিক ট্যাংক নেমে ২ শ্রমিক নিহত

ঢাকা: বরগুনার আমতলীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে আমতলী এ.কে স্কুল সংলগ্ন এলাকায় মাওলানা মো. ইউসুফ নামে এক ব্যক্তির ভবনের সেপটিক ট্যাংকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের মো. জাফর ও হলদিয়া গ্রামের জাহিদ হোসেন। পুলিশ জানায়, সকালে আমতলী এ.কে স্কুল সংলগ্ন এলাকায় মাওলানা মো. ইউসুফের ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন জাফর ও জাহিদ। এ সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে ট্যাংকের ভেতরেই অচেতন হয়ে পড়ে তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক ভেঙে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ২ শ্রমিককে মৃত ঘোষণা করে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers