মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

দেশ

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৩ জুন, ২০২৬, ১৭:৪৮:০৭

122
  • শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস

বগুড়া: বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সর্বজনীন মঙ্গলের প্রার্থনায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কুণ্ডুপাড়ায় অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও লোকনাথ মন্দির-এ মঙ্গলবার (৩ জুন) অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান উপলক্ষে বিশেষ পূজার্চনা, নামসংকীর্তন, বিশ্বশান্তির প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক কমিটির সভাপতি তপন কুন্ডু এবং সাধারণ সম্পাদক পলাশ মহন্ত জানান, বাবা লোকনাথের মানবসেবা, অহিংসা ও ঈশ্বরভক্তির আদর্শ ও বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

তারা আরও জানান, তিনদিনব্যাপী এ ধর্মীয় উৎসবের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) মহাপ্রভুর ভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

স্থানীয় ভক্তবৃন্দের মতে, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers