সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

পৌরসভার যাতায়াত ব্যবস্থার উন্নয়নে আরও একটি রাস্তা উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি ৩ জুন, ২০২৬, ১৮:৪৫:৫৮

113
  • পৌরসভার যাতায়াত ব্যবস্থার উন্নয়নে আরও একটি রাস্তা উদ্বোধন

গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন শ্রীপুর পৌরসভা অন্তর্গত ২ নং সিএন্ড বি  বাজার হতে আলহাজ্ব ধনাই  বেপারী মেমোরিয়াল  উচ্চবিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল । মানুষ রিক্সা অথবা মোটরসাইকেল দিয়ে চলাচল করতেও ভয় পেতো কেননা প্রায়ই দুর্ঘটনা স্বীকার হতো। অনেকদিন পূর্বে রাস্তাটি ব্রিক সলিং করলেও বর্তমানে অনেক বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়। যাতে  সাধারণ মানুষ, স্কুল -কলেজের ছাত্র-ছাত্রী, গার্মেন্টসের  নারী- পুরুষ শ্রমিকরা  পায়ে হেঁটে গেলেও হোচট খেয়ে  পড়ে গিয়ে  অনেকেই ব্যথা পেয়েছে।

বয়োবৃদ্ধ মানুষ দুর্ঘটনার  ভয়ে এ রাস্তা দিয়ে চলাচল করেন না। দীর্ঘদিন পরে হলেও অদ্য ৩ জুন বুধবার যাতায়াত ব্যবস্থা উন্নয়নে ১৩ ফিট প্রস্হ ৪০০ মিটার দৈর্ঘ্য  রাস্তাটির উদ্বোধন হয়। রাস্তাটির  উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক  ও পৌর মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বেপারী। তিনি তার বক্তব্যে বলেন এই অবহেলিত রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন করেন কারন  এই রাস্তা   দিয়ে মানুষ বাজার করতে আসেন ২ নং সিএন্ড বি  বাজারে,  আলহাজ  ধনাই বেপারী মেমোরীয়েল  উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী স্কুলে যায়, প্রাইম স্টার একাডেমি ও কলেজে যায় তা ছাড়া  ছোট ছোট  শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী যাতায়াত করেন।  রাত হলেই শত শত গার্মেন্টসের নারী-পুরুষ শ্রমিকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ইউনিক ব্লক দিয়ে রাস্তাটি নির্মাণ করা হবে এবং তিনি আশা করেন এই সরকারের আমলে যত রাস্তাঘাট অনুপযোগী সকল রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার মো. মামুন খন্দকার, প্রাইম  স্টার  একাডেমি ও কলেজের প্রতিষ্ঠাতা মো. মাহতাব উদ্দিন  এম এ, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন, বিএনপি নেতা বেলাল হোসাইন  সহ স্হানীয় নেতা কর্মী ও সাধারণ মানুষ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers