সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজজি ডেস্ক ৪ জুন, ২০২৬, ১০:১৯:২৩

85
  • সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের ভূমিকা ও প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হতে পারে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। পাশাপাশি মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসকে পরাজিত করে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব লাভ করে। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers