বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

নিউজজি ডেস্ক ৪ জুন, ২০২৬, ১০:৫৪:৫৮

70
  • সংগৃহীত

ঢাকা: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

কারা কর্তৃপক্ষ জানায়, আদালত থেকে তার জামিন মঞ্জুর হওয়ার পর ওইদিন রাতে প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

জেলার শিরিন আক্তার বলেন, রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৯টি জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলা, দুটি হত্যাচেষ্টা মামলা এবং একটি মামলায় গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers