বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

ঢাকায় বর্জ্য অপসারণের নতুন নির্দেশনা দুই সিটিতে

নিউজজি ডেস্ক ৪ জুন, ২০২৬, ১১:৪১:৪৭

84
  • সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকাকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করে তুলতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করে নিয়মিতভাবে ময়লা ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

বুধবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা মহানগরী নিশ্চিত করার জন্য মহানগরীর যাবতীয় ময়লা ও বর্জ্য যথাসময়ে অপসারণ করা দরকার। ঢাকা মহানগরীতে দিনের বেলায় সাধারণত জনসাধারণের ব্যাপক সমাগম ঘটে।

তাই অধিকতর পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগপূর্বক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

এমতাবস্থায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকল্পে ময়লা ও বর্জ্য অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এ নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে স্থানীয় সরকার বিভাগের সরকারের যুগ্মসচিব (নগর উন্নয়ন অনুবিভাগ), স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব, প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং দুই সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers