বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজজি ডেস্ক ৭ জুন, ২০২৬, ১৪:৫৬:১১

77
  • দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকা: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি বালুবাহী পিকআপ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৯টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে অবৈধ রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপ পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মুহূর্তে দুমড়েমুচড়ে গিয়ে ট্রেনের সাথে আটকে যায় ট্রাক। এর প্রায় দেড় ঘণ্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করে।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, আমরা ট্রেনে করে চট্টগ্রাম থেকে আসছিলাম। জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে দেখি এ দুর্ঘটনা।

চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার বলেন, সকাল ৯টার দিকে অবৈধভাবে রেলক্রসিং পারাপার হতে গিয়ে একটি পিকআপের সাথে ট্রেনের ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রেনের একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, ঘণ্টাখানেক পর দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নেয়ার পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers