বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

ময়মনসিংহে ট্রাকসহ বেইলি সেতু ভেঙে নদীতে

নিউজজি ডেস্ক ৭ জুন, ২০২৬, ১৫:০৬:১৩

110
  • ময়মনসিংহে ট্রাকসহ বেইলি সেতু ভেঙে নদীতে

ঢাকা: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংশ নদীর ওপর থাকা বেইলি ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ নদীতে ভেঙে পড়েছে। এ ঘটনায় ধোবাউড়ার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালক ও সহকারী আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও তা পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। সেতুটি এখন ভেঙে যাওয়ায় জরুরি সেবা, পণ্য পরিবহনসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেতুটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজজি/এসএম/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers