বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

বেলস পার্কসহ সব মাঠ-জলাশয় দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি ৭ জুন, ২০২৬, ১৭:৩৫:২৪

89
  • বেলস পার্কসহ সব মাঠ-জলাশয় দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বরিশাল: বরিশাল নগরীর ঐতিহ্যবাহী বেলস পার্কসহ সকল উদ্যান, খেলার মাঠ, ফুটপাত ও জলাশয় দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাগরিক সমাজ।

রোববার সকালে নগরীর বেলস পার্ক উদ্যানে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দও।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিত দখল, অব্যবস্থাপনা ও প্রভাবশালীদের দখলদারত্বের কারণে নগরীর উন্মুক্ত স্থানগুলো ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বিনোদন, খেলাধুলা ও অবাধ চলাচলের সুযোগও সীমিত হয়ে পড়ছে।

তারা বলেন, একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়ে তুলতে হলে উন্মুক্ত স্থান, খেলার মাঠ, উদ্যান ও জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই। তাই বেলস পার্কসহ নগরীর সকল সরকারি উদ্যান, মাঠ, ফুটপাত ও জলাশয় অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বরিশালকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হলে দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে নগর উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers