বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

গৃহবধূর হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ৭ জুন, ২০২৬, ১৭:৫১:০৫

210
  • গৃহবধূর হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

মুন্সীগঞ্জ: শ্রীনগরে এক গৃহবধূর হাত-পা বেঁধে বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের সিংঙ্গাপুর প্রবাসী আজাহার শেখের বাড়িতে এঘটনা ঘটে। আজাহার শেখের স্ত্রী মাসুদা বেগম (৪৫) এই অভিযোগ করেন। মাসুদা বেগম বলেন, রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাহিরে যান তিনি।

এ সময় প্রতিবেশী মো. আফজাল (৫০), তার স্ত্রী পারুল বেগম (৪৫) ও কন্যা আবিদা (২৪) তাকে ঝাপটে ধরে আটকে ফেলে। পরে ঘরে এনে হাত-পা ও মুখ বেঁধে আলমারি ও সুকেজ খুলে নগদ ১ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। তিনি বলেন, তার কাছ থেকে অভিযুক্ত আফজাল জমির ওপরে সাড়ে ৬ লাখ টাকা নেন। এর আগে টাকা ফিরত চাইলে সুকৌশলে আফজাল জমি এগ্রিমেন্টের স্ট্যাম্প নিয়ে যায়। শুক্রবার বিকালেও টাকা চাইতে গেলে পাওয়া টাকার কোন প্রমান নেই বলে অকথ্য ভাষা গালিগালাজ ও দেখে নেয়ার হুমকি দেন আফজাল। ওই গৃহবধূর দাবি, গভীর রাতে পূর্ব পরিকল্পীতভাবে আফজালসহ তার স্ত্রী ও কন্যা মিলে তাকে বেঁধে জিম্মী করে ঘরে

লুটপাট করে পালিয়ে যায় তারা। পরে বাড়ির কয়েকজন মহিলা এসে তাকে উদ্ধার করেন। একই বাড়ির রুবি বেগম ও তার কন্যা তানজিলা বলেন, গোঙানির শব্দ শুনে পার্শ্ববর্তী রবিদুলের স্ত্রী সাহিদাকে নিয়ে এসে হাত-পা বাঁধা অবস্থায় মাসুদা বেগমকে ঘরে দেখতে পান তারা। পরে মাসুদা বেগমের মুখে ঘটনার বিস্তারিত শুনেন। খবর পেয়ে রাতেই শ্রীনগর থানা পুলিশ।ঘটনাস্থলে আসে। শনিবার দুপুরের দিকে এ বিষয়ে জানতে মো. আফজালের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

আফজালের ঘরের দরজা বন্ধ দেখতে পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও জমি সংক্রান্ত টাকা পয়সা নিয়ে সিংঙ্গাপুর প্রবাসী আজাহারের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী মরহুম আব্দুল মাজিদ শেখের ছেলে আফজালের ঝামেলা রয়েছে। সকালে আফজালের বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ শুনেছেন বলছেন স্থানীয়রা। শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর রিপন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। জানতে পারি আফজালের সাথে মাসুদা বেগমের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। মাসুদা বেগমকে থানায় আসতে বলা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers