বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

নিষিদ্ধ সংগঠনের মিছিল : আরএমপির অভিযানে গ্রেপ্তার আরও একজন

রাজশাহী প্রতিনিধি ৭ জুন, ২০২৬, ১৭:৫৭:২৫

73
  • নিষিদ্ধ সংগঠনের মিছিল : আরএমপির অভিযানে গ্রেপ্তার আরও একজন

রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রোববার এ তথ্য নিশ্চিত করেন আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান। তিনি জানান, গত ২ জুন দুপুর আনুমানিক ২টা ১০ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় একটি পরিত্যক্ত দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করে এবং বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি মো. শিমুল ওরফে রাকেশ (২৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর (নদীর ধার) এলাকার বাসিন্দা এবং মো. মাসুদ রানার ছেলে।

এর আগে একই মামলায় মো. রাকিবুল ইসলাম ওরফে রাতুল (২১) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। আরএমপি জানায়, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে শাহমখদুম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers