বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

দঃএশীয় উশু ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ উশু ফেডারেশনের দুই প্রতিষ্ঠাতা

নিউজজি ডেস্ক ৭ জুন, ২০২৬, ১৮:২১:১৫

555
  • ছবি: এস. এম শহীদুল হক ভুূঁইয়া, দিলদার হাসান দিলু

ঢাকা: গত ২২ মে  (শুক্রবার) শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত তাজ সমুদ্র হোটেলে দক্ষিণ এশীয় উশু ফেডারেশনের কংগ্রেস অনুষ্ঠিত হয়।  কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এসএম শহীদুল হক ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।

কংগ্রেসে দক্ষিণ এশীয় উশু ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম শহীদুল হক ভুঁইয়া ও প্রথম যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন দিলদার হাসান দিলু। অন্যতম প্রতিষ্ঠাতা ডিএম রুস্তম সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এসএম রিদওয়ানুর রহমান উন্নয়ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া আন্তর্জাতিক উশু বিচারক মশিউর রহমান টেকনিক্যাল কমিটিতে,  আন্তর্জাতিক উশু বিচারক আব্দুল্লাহ আল ফয়সাল ট্র্যাডিশনাল উশু কমিটিতে এবং আন্তর্জাতিক উশু বিচারক শাহরিন চৌধুরী  নারী কিমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers