বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

শ্রীপুর পৌর সভার সাবেক মেয়র আনিছুর রহমান ইন্তেকাল করেছেন

গাজীপুর প্রতিনিধি ৭ জুন, ২০২৬, ১৮:২৭:৩৬

161
  • শ্রীপুর পৌর সভার সাবেক মেয়র আনিছুর রহমান ইন্তেকাল করেছেন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ জুন) দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিকে ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন।

আনিছুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই মো. হাফিজুর রহমান। আনিছুর রহমানের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র ছিলেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

হাফিজুর রহমান বলেন, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েক দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।

হাফিজুর রহমান আরও বলেন, বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনও মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতের স্বজন জাহিদুল আলম রবিন বলেন, দুপুরের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল সোমবার সকাল ১০টা অথবা সাড়ে ১০টার মধ্যে মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers