বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

দুপচাঁচিয়ায় যুবকের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি: ৭ জুন, ২০২৬, ২০:২৭:১৪

126
  • দুপচাঁচিয়ায় যুবকের কারাদণ্ড

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার তালুচ এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম লজু (৫৫) নামে এক ব্যক্তিকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় আটক করে দুপচাঁচিয়া থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত শাস্তি প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম লজু উপজেলার তালুচ পূর্বপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম মাদক সেবনের অপরাধে নজরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers