বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

‘আদ্-দ্বীনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার’

নিউজজি ডেস্ক ৮ জুন, ২০২৬, ১৩:০৭:২৭

102
  • সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দীন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। নির্দিষ্ট সময় শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানানো হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আরও ২ দিন সময় নেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

ওই ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন এবং সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আইনজীবী নিয়োগ করে শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে, সে বিষয়ে সরকারের কিছু বলার নেই। তবে এর কারণে তাদের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না।

ডেঙ্গু মৌসুমে প্রস্তুতিতে সব ধরনের চেষ্টা করছে সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন রাখা জরুরি। এখন সরকারের কাছে পর্যাপ্ত স্যালাইন রয়েছে।

অন্তর্বতী সরকারের সময় হামের টিকা না দেয়ায় হামে এত শিশুর মৃত্যু হয়েছে, সংসদীয় কমিটির কাছে দেয়া এই বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যা হয়েছে তা সত্যি। তবে এখন সরকার টিকা কার্যক্রম চালিয়ে হামকে নির্মূল করতে চায়।

তিনি আরও বলেন, বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার। এ জন্য সরকার-বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা করবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers