বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

দেশে ফিরেছেন ৪১২৩২ হাজি, মৃত্যু ৪৮

নিউজজি ডেস্ক ৮ জুন, ২০২৬, ১৩:১০:২১

99
  • সংগৃহীত

ঢাকা: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ জন হাজি। মোট ৯৭টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৪৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, রোববার (৭ জুন) দিনগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৮টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ১৫ হাজার ৭২২ জন বাংলাদেশি।

এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৪০টি ফ্লাইটে আরও ১৬ হাজার ১০৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭ হাজার ৭০০ জন হাজি। সবমিলিয়ে সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৩ হাজার ৩২৮ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৩৭ হাজার ৯০৪ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

এদিকে, চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে মোট ৪৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪০১ জন বাংলাদেশি।

চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর সৌদি আরবে জমায়েত হয়েছিলেন। যারমধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এছাড়া হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers