বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

রামপুরায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিউজজি ডেস্ক ৮ জুন, ২০২৬, ১৩:৩৮:৫১

155
  • সংগৃহীত

ঢাকা: রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (৮ জুন) দুপুরে চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভে নামেন তারা। এতে রামপুরা রুটে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, দুপুরের দিকে ‘টেক্সাস ড্রেসেস গার্মেন্টসের’ শ্রমিকরা চাকরিচুত্যির প্রতিবাদে এই বিক্ষোভে নামেন। তাদের দাবি, ১৪৭ জন শ্রমিককে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি খেটে এই কারখানা সচল রেখেছি। কিন্তু আমাদের চাকরিচ্যুত করা হলো। পরিবার নিয়ে আমরা কোথায় যাব, কী খাব- সেই অনিশ্চয়তায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এ সময় শ্রমিক ছাঁটাই চলবে না জানিয়ে কারখানা খুলে দেয়ার দাবি জানান তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪৭ জন শ্রমিকের চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে দুপুরে রামপুরায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। তবে আমারা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন শ্রমিকদের প্রতিনিধিরা শ্রম অধিদপ্তরে যাচ্ছে, সেখানে আশা করি বিষয়টি সমাধান হবে। বর্তমানে রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers