বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

‘এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হবে’

নিউজজি ডেস্ক ৮ জুন, ২০২৬, ১৪:৪২:০০

77
  • ‘এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হবে’

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ঢাকা ওয়াসার অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি ছোটোখাটো কাজ সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু করা হবে।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় রূপগঞ্জে চলমান প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরীর দুই সিটি করপোরেশনে ভূগর্ভস্থ পানির ওপর বিপজ্জনক নির্ভরতা কমাতে এবং ভয়াবহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় মেঘনা নদী থেকে সারফেস ওয়াটার বা উপরিভাগের পানি আনার এই মেগা প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি) বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প।

তিনি আরও বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহণ লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

নিউজজি/এসএম/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers